সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
এবার কার সঙ্গে বিদেশ ভ্রমণে পরীমনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:০৪ পিএম

জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে এখন আর পর্দায় নিয়মিত দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার রয়েছে বেশ উপস্থিতি। ব্যক্তিগত জীবন, একাধিক সম্পর্ক ও বিয়ে নিয়ে সবসময় সংবাদের শিরোনামে আছেন তিনি। প্রায়ই তাকে দেখা যায়, নানান মুহূর্ত ভক্তদের মাঝে শেয়ার করতে। আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরেন। চমকে দেন তার ভক্ত-অনুরাগীদের। এবার যে কাণ্ড ঘটালেন অভিনেত্রী, তাতে নতুন প্রেমের গুঞ্জন যেন আরও পোক্ত হলো।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। সেখানে ভিডিওর শুরুতে দেখা যায়, এক যুবকের হাত ধরে পরীমনি একটি সিঁড়ি বেয়ে নামছেন এবং তারপর সুন্দর একটি কাঠের সেতুতে হাঁটছেন। হাঁটতে হাঁটতে পরীমনি কিছুটা মজার ছলেই কথা বলছেন, যা থেকে তাদের সম্পর্কের কেমিস্ট্রি বোঝা যায়। যদিও সেই যুবক বিনোদন জগতের কিনা, তা স্পষ্ট নয়। তবে ভিডিও দেখে অনুমান করা যায়, তার নাম ‘শাওন’।


এ সময় পরীমনিকে বলতে শোনা যায়, আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে প্রায় এক যুগ। এক যুগের বেশি। এর মধ্যে কখনো আমাদের ঝগড়া লাগেনি। তো এবার চিন্তা কর, এই প্রথম ট্যুর, আমাদের বিদেশ ট্যুর একসঙ্গে, না? এবার আমি ঝগড়া করবই।

এই ভিডিওতে খুনসুটির মাঝেই আরও দেখা যায়, ছেলেটির হাতে একটি লাল রঙের হার্ট-শেপের তালা। ভালোবাসার বন্ধনকে প্রতীকীভাবে চিরস্থায়ী করতে অনেক প্রেমিক যুগল এই ধরনের তালা বিশেষ স্থানে ঝুলিয়ে দেন। সেই তালায় সাদা রঙে লেখা দুটি নাম ‘পরী’ ও ‘শাওন’। নাম দেখে নিশ্চিত হওয়া যায়, এ ছেলেটিই হচ্ছে ‘শাওন’।

এরপর দুজন মিলে হাসিমুখে সেই লাভ লকটি অসংখ্য তালায় সাজানো একটি কাঠামোতে ঝুলিয়ে দেন। মনে করা হচ্ছে, নিজেদের ভালোবাসার বন্ধনকে আনুষ্ঠানিকভাবে আটকে দিলেন তারা।



ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে পরীমনি লেখেন, আমি কোনো ঝগড়া করিনি ভাই। ও আজকে নিজে নিজেই সেন্টু খাইছে।

সামাজিক মাধ্যমে পরীমনির সেই ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে গুঞ্জন। প্রশ্ন উঠেছে এই শাওন কি শুধুই পরীমনির ঘনিষ্ঠ বন্ধু, নাকি জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী? যদিও এর রহস্য জানতে হয়তো আরও কিছু দিন অপেক্ষা করতে হবে ভক্তদের।



স্বদেশ প্রতিদিন/ এমএস 




আরও সংবাদ   বিষয়:   বিদেশ   পরীমনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close