বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন শুরু আজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৯:২৪ AM

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তির অনলাইন আবেদন আজ শুক্রবার (২১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। আবেদন চলবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

বুধবার অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এক চিঠিতে আবেদন শুরুর এই তথ্য জানান। একই সঙ্গে টেলিটক ওয়েবসাইটে পূর্ণাঙ্গ নির্দেশনা প্রকাশের অনুরোধ করেন তিনি।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা ২১ নভেম্বর সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। সময়মতো আবেদন জমা দিলে প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

আবেদন করতে হলে শিক্ষার্থীকে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। ৩০০×৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি (JPEG ফরম্যাট) আপলোড বাধ্যতামূলক। কোনো কোটা থাকলে নির্দিষ্ট ঘরে টিক দিতে হবে, নইলে কোটা বিবেচনায় আনা হবে না। আবেদন জমা দেওয়ার পর পাওয়া ‘Applicant’s Copy’ সংরক্ষণ করতে বলা হয়েছে।

ফি পরিশোধ করতে টেলিটক নম্বর থেকে দুই ধাপে এসএমএস পাঠাতে হবে; 

১) GSA (স্পেস) User ID পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম ও পিন আসবে।

২) এরপর GSA (স্পেস) YES (স্পেস) PIN পাঠাতে হবে একই নম্বরে।

প্রতি আবেদনের ফি নির্ধারিত হয়েছে ১০০ টাকা।

অধিদপ্তর বলেছে, আবেদনপত্র পূরণ করলেই হবে না; ফি জমা না দিলে আবেদন বাতিল হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয়ে অনৈতিকভাবে একাধিক আবেদন করলে তাও বাতিল হবে। ভর্তি–সংক্রান্ত যে কোনো তথ্য জেলা/উপজেলা ভর্তি কমিটি বা বিদ্যালয়ের নোটিশ বোর্ড থেকেও জানা যাবে।

সব ধরনের যোগাযোগ আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরেই পাঠানো হবে, তাই নম্বর সচল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে টেলিটক নম্বর থেকেই নির্ধারিত পদ্ধতিতে User ID বা PIN পুনরুদ্ধার করা যাবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়   ভর্তি   অনলাইন আবেদন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close