বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
শিখা অনির্বাণে তিন বাহিনীপ্রধানের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:৫০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালেই তারা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। ফজরের নামাজ শেষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ও জাতীয় সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ দেশের মর্যাদা আরও বাড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা তার বাণীতে ১৯৭১ সালের বীর শহীদদের স্মরণ করেন। সাম্প্রতিক দুর্যোগ, শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিতকরণ, অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর সহযোগিতার প্রশংসা করেন তিনি। বলেন, গত ১৫ মাসে বাহিনীগুলোর কার্যক্রম দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করেছে।

আইএসপিআর জানিয়েছে, শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনী প্রধানরা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।

দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীর হাতে স্মারক তুলে দেওয়া হবে।

বিকেলে সেনাকুঞ্জে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। এতে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিত্ব, বিদেশি কূটনীতিক, বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বিটিভি সরাসরি সম্প্রচার করবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শিখা অনির্বাণ   তিন বাহিনীপ্রধান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close