| শিরোনাম: |

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের বিষয়ে বেগম খালেদা জিয়া ইতোমধ্যে সম্মতি দিয়েছেন। তবে তিনি মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে উপস্থিত হবেন।
গত বছর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানেও খালেদা জিয়া অংশ নিয়েছিলেন। তখন তিনি সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান।
এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বেগম জিয়াকে পাশাপাশি বসা অবস্থায় দেখা গিয়েছিল।