বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় উন্মুক্ত রাখা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১:৪৪ AM

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলার দিগরাজ নেভাল বার্থে জনসাধারনের পরিদর্শনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ উন্মুক্ত রাখা হবে।

২১ নভেম্বর শুক্রবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মোংলার দিগরাজে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর জেটিতে যুদ্ধজাহাজ "বানৌজা আবু বকর" পরিদর্শন করতে পারবেন দর্শনার্থীরা। এসময় দর্শনার্থীরা নৌবাহিনীর নির্দেশনা মেনে যুদ্ধজাহাজ ঘুরে দেখার পাশাপাশি এ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারনা নিতে পারবেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  ২১ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর যুদ্ধজাহাজ জনসাধারণের উন্মুক্ত থাকবে। ঢাকার সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, চট্রগ্রামের নিউমুরিং নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা আবু বকর, খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, বরিশালের বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা পদ্মা এবং চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অত্যন্দ্র জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।

এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবসের উপর আলোচনাসভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  সশস্ত্র বাহিনী দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close