বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিতর্কে মিস ইউনিভার্স, প্রশ্ন উঠেছে নিরপেক্ষতা নিয়ে
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফের বিতর্কে মিস ইউনিভার্স প্রতিযোগিতা। পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ ভোটের সময়সীমা বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিপাইনসহ বেশ কয়েকটি দেশের সাধারণ দর্শকরা। আয়োজকদের এমন সিদ্ধান্তে প্রতিযোগিতার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। 

আজ (বৃহস্পতিবার) নতুন সময়সীমা অনুযায়ী, রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পিপলস চয়েস এক্সটেন্ড’ অপশনে গিয়ে ভোট দেওয়া যাবে। এছাড়াও অন্যান্য বিভাগে যেমন- ‘ন্যাশনাল কস্টিউম’ এবং ‘ইভিনিং গাউন’- এই দুটি বিভাগে আগামী ২১ তারিখ রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দেওয়া যাবে।

তবে, নিয়ম অনুযায়ী গত বুধবার রাতেই দর্শকদের ভোট দেওয়ার সুযোগ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ এবং মিস ইউনিভার্স অ্যাপের তথ্য অনুযায়ী, হঠাৎ করেই ‘পিপলস চয়েস’ রাউন্ডের ভোটের সময় বাড়ানো হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ভোটের সময় বেশি পেয়ে পছন্দের প্রতিযোগীকে যেমন এগিয়ে নেওয়ার সুযোগ দেখছেন, আবার এগিয়ে থাকা প্রতিযোগীরা শঙ্কায় কাটাচ্ছেন। ফলে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া; আয়োজকদের নিরপেক্ষতা নিয়েও উঠেছে প্রশ্ন।


তবে বিষয়টি নিয়ে কোনো আপত্তি প্রকাশ করেনি মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ। এবারের আসরে ভোটে খানিকটা পিছিয়ে ছিলেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। সে দিক থেকে মিথিলাকে ভোটে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগও পেল বাংলাদেশ।

সম্প্রতি প্রতিযোগীদের নিয়ে নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে মূল বিচারক প্যানেল থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। সেখান থেকে পদত্যাগ করা একজন দাবি করেন, ওই অস্থায়ী জুরিতে এমন কয়েকজন আছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরির আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে এমন ঘটনায় বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “মিস প্যারাগুয়ে একজন বিচারকের বান্ধবী হওয়ায় এমন সুবিধা দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ জাগছে।”

অন্য একজন নেটিজেন লিখেছেন, “বাংলাদেশ ও ফিলিপাইনের মানুষ যেখানে কষ্ট করে ভোট জোগাড় করছে, সেখানে বিশাল অঙ্কের টাকা দিয়ে ভোট কেনা এবং সময় বাড়িয়ে দেওয়া সাধারণ প্রতিযোগীদের প্রতি অবিচার।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মিস ইউনিভার্স   বিশ্ব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close