সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      
আটোয়ারীতে ‘২৪-এর রঙে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:৪২ পিএম
বিজয়ীদের পুরস্কার প্রদান

বিজয়ীদের পুরস্কার প্রদান

পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা- ২০২৫ এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. রবিউল ইসলাম বলেন, “ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তারুণ্যের উৎসব ২৪-এর এই আয়োজন তরুণদের অন্তরে সৃষ্টিশীলতার নতুন অনুপ্রেরণা জাগিয়ে তুলবে। 

তিনি আরো বলেন, তারুণ্য মানেই উদ্যম, স্বপ্ন ও সৃষ্টিশীলতা। তরুণ প্রজন্মই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান জানান, মাধ্যমিক পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রথম স্থান- আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান- আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান- অধিকার করেছে বলরামপুর উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান- মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ, দ্বিতীয় স্থান- বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা। প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠানকে ৫’০০০/-টাকা, দ্বিতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানকে ৩’০০০/-টাকা ও তৃতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানকে ২’০০০/-টাকা করে পুরস্কৃত করা হয়।  

তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এসময় অন্যান্যের মধ্যে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, আটোয়ারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  আটোয়ারী   গ্রাফিতি   চিত্রাঙ্কন   প্রতিযোগিতা   পুরস্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close