চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফরচুন দিপুমনিকে ৩০ হাজার টাকা, ঢাকা বেকারিকে ৫০ হাজার টাকা এবং আনোয়ারা মা ও শিশু জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকি কার্যক্রমে ফায়ার সার্ভিসের একটি দলও অংশ নেয়।
এর আগে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে বটতলী বাজারে অভিযান পরিচালিত হয়। বাজারের বিভিন্ন দোকানে তদারকির সময় দুইটি দোকানে নকল ইলেকট্রিক ক্যাবল বিক্রির প্রমাণ মেলে। ভোক্তা প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলায় দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার জানায়, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে।