বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
ছাত্রদল নেতার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সাপ্তাহিক স্কুল উদ্বোধন
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে ‘সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয়’ সাপ্তাহিক স্কুল উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে এ শিক্ষালয় উদ্বোধন করা হয়।

বাহাদুর শাহ পার্কে যে সকল সুবিধা বঞ্চিত পথ শিশুরা থাকেন, তাদেরকে প্রাথমিক শিক্ষা এবং মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার সকাল ৯টায় শিশুদের ক্লাস নেওয়া হবে। সেজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন স্থায়ী শিক্ষক রাখা হয়েছে। এদিন নতুন বই পেয়ে জ্ঞান অর্জনে শিশুদের বেশ আগ্রহী দেখা যায়।

নতুন বই পেয়ে, শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিশুরা। এসময় সিহাব নামের এক শিশু বলেন, “আমরা এখানে যারা থাকি, অনেকের বাবা-মা নেই। ছাত্রদলের এই উদ্যোগ আমাদের শিক্ষার সুযোগ করে দিয়েছে। আমরা মানুষের মতো মানুষ হতে চাই। চাকরি করে সুন্দর জীবন গড়তে চাই।”

আরেক শিশু সুমন বলেন, “বই পেয়ে খুব ভালো লাগছে। এখন থেকে নিয়মিত পড়ব। তারেক রহমানকে ধন্যবাদ, তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন। দেশের জন্য আরও এমন কাজ করবেন।”

শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. লিখন ইসলাম বলেন, “কোনো সুবিধাবঞ্চিত শিশু যাতে অপরাধে জড়াতে না পারে, সেই ভাবনা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে। বাসিত ভাইয়ের প্রচেষ্টা শিশুদের শিক্ষায় অনুপ্রাণিত করবে, যা দেশের জন্যও ইতিবাচক।”

উদ্যোক্তা কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, “দেশনেতা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষালয়টি শুরু করেছি। যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী পথশিশুদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেজন্যই আমাদের উদ্যোগ। ভবিষ্যতে যদি এখান থেকে ভালো প্রতিক্রিয়া পাই, স্থায়ী অবকাঠামোর কথাও ভাবব।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল   নেতা   স্কুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close