প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:২৪ পিএম

আগামী বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করবে তুরস্ক। সম্মেলনে সরকারি পর্যায়ের আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।
বার্ষিক কপ সম্মেলনগুলো বৈশ্বিক জলবায়ু নীতিকে এগিয়ে নেওয়ার প্রধান আন্তর্জাতিক মঞ্চ হিসেবে পরিচিত। ২০২২ সালে তুরস্ক ও অস্ট্রেলিয়া উভয়ই কপ-৩১ আয়োজনের জন্য দরপত্র দেয়। কেউ সরে না দাঁড়ানোর কারণে দুই দেশের মধ্যে অচলাবস্থা সৃষ্টি হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানান, নতুন সমঝোতা অনুযায়ী কপ-৩১ আয়োজন করবে তুরস্ক, সরকারি আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। এছাড়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি প্রাক-কমপ্লেক্স আয়োজন করা হবে। তিনি এটিকে দুই দেশের জন্যই বড় জয় হিসেবে উল্লেখ করেন।
অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানি মন্ত্রী ক্রিস বাউয়েন বলেন, “আলোচনাটি এখনও সম্পূর্ণ হয়নি, তবে সমঝোতাটি অস্ট্রেলিয়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে।”
তিনি আরও জানান, কপ সভাপতির হাতে আলোচনার সমস্ত ক্ষমতা থাকবে, যার মধ্যে রয়েছে আলোচনা পরিচালনা, সহ-সমন্বয়ক নিয়োগ, খসড়া নথি তৈরি এবং চূড়ান্ত ‘কভার ডিসিশন’ জারি করা।
সূত্র: রয়টার্সস্বদেশ প্রতিদিন/কেআইকে