বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ১,৬৪০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আন্তর্জাতিক যাত্রীর লাগেজ থেকে ১,৬৪০টি অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাত ১০টায় চেক-ইন করতে বিমানবন্দরে প্রবেশ করার সময় এভিয়েশন সিকিউরিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মী এএসজি আবুল কালাম এই ট্যাবলেটগুলো উদ্ধার করেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রী মো. সামির (পাসপোর্ট নং A18310312) ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিমানবন্দর আসেন। তিনি সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ মাদকদ্রব্য শনাক্ত হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীকে অফলোড, আটক ও হেফাজতে নেয়। আইন অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

বেবিচক আরও জানিয়েছে, স্ক্রিনার এএসজি আবুল কালামের সতর্কতা, দায়বদ্ধতা ও পেশাদারিত্বের কারণে নিষিদ্ধ মাদক চোরাচালানের এই গুরুতর চেষ্টা ব্যর্থ হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর এ সফলতা দেশের বিমান পরিবহন নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  শাহজালাল   বিমানবন্দর   যাত্রীর লাগেজ   ইয়াবা ট্যাবলেট   উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close