বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নীতি ও ক্যাম্পাস প্রকল্পে ছাত্রদলের তিন আপত্তি
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, ভর্তি নীতি ও ক্যাম্পাস নির্মাণ সংক্রান্ত গুরুতর অনিয়মের আশঙ্কা উঠিয়ে লিখিত বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জবি শাখা)।

বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিকট পৃথক তিন নোটিশে সংগঠনটি আগামী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পদ্ধতি, পুরান ঢাকার আবাসিক হলগুলোর নিরাপত্তা এবং কেরানীগঞ্জে নির্মীয়মাণ দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্পপ্রগতির বিষয়ে বিস্তারিত অভিযোগ ও দাবি নথিভুক্ত করেছে।

সংগঠনের নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের স্বসংহত ও উচ্চশিক্ষার মান রক্ষার জন্য সমস্যা গুলো অবিলম্বে সমাধান করা প্রয়োজন। তারা সতর্ক করেছেন—দীর্ঘমেয়াদি উদাসীনতা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা, গবেষণা ও ছাত্রজীবনের ওপর স্থায়ী ক্ষতি করতে পারে।

ছাত্রদল অভিযোগ করেছে যে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষা বাদ দিয়ে কেবলমাত্র এমসিকিউ (বহু নির্বাচনী) পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য অনুৎপাদনশীল ও নৈর্ব্যক্তিক। তাদের মতে, লিখিত অংশ শিক্ষার্থীদের বিশ্লেষণশক্তি, সৃজনশীল চিন্তা ও লিখিত যোগাযোগ দক্ষতা যাচাইয়ের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম। এমসিকিউ-নির্ভর পদ্ধতি মেধার সত্যিকারের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হবে এবং মুখস্থ ভিত্তিক প্রস্তুতির প্রবণতা বাড়াবে।

বিবৃতিতে বলা হয়েছে, “শিক্ষার্থীর বাস্তব মেধা যাচাই না করে কেবল এমসিকিউর ওপর নির্ভর করলে উজ্জীবিত শিক্ষাগত পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। লিখিত মানদণ্ডের অব্যহতি গ্রহণযোগ্য নয়”।

দ্বিতীয় নোটিশে ছাত্রদল জানান, পুরান ঢাকার নির্মানধীন হলের কাজটি শিক্ষার্থীদের জন্য অত্যান্ত আশা জাগানিয়া কিন্তু কাজের ধীর গতি ও প্রশাসনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার অভাব লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে তারা নির্মাণ কাজ শেষ হওয়ার আনুমানিক ও যৌক্তিক সময় প্রকাশের দাবি জানান।

তৃতীয় নোটিশে সংগঠনটি কেরানীগঞ্জ এলাকায় নির্মীয়মাণ দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ব্যাপক বিলম্ব ও অগ্রগতিহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 

কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি প্রথম ধাপের কাজ কবে শেষ হবে প্রশ্ন রেখে একটি স্বচ্ছ রুপরেখা প্রকাশের দাবি তাদের।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close