সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      
রাকসুর ওয়েবসাইট উদ্বোধন, জানানো যাবে অভিযোগ-পরামর্শ
‎রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ পিএম আপডেট: ২০.১১.২০২৫ ১:১৯ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করেছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাকসু ভবনে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।
‎
‎রাকসুর পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী এই ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি অভিযোগ, সমস্যা বা পরামর্শ জমা দিতে পারবেন। শিক্ষার্থীদের পাঠানো তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নেবেন বলেও জানান ভিপি জাহিদ।
‎
‎তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের কোনো অ্যাক্সেস না থাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা আলাদা এই ওয়েবসাইটটি তৈরি করেছি। এটি শিক্ষার্থীদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার একটি সহজ মাধ্যম হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে আমরা দ্রুত সমাধানের চেষ্টা করব।
‎
‎রাকসুর অন্যান্য নেতারা জানান, শিক্ষার্থীরা যেন অপ্রয়োজনীয় বা মজার ছলে কোনো বার্তা পাঠানো থেকে বিরত থাকে। শুধুমাত্র প্রকৃত সমস্যা ও জরুরি বিষয়গুলোই এই প্ল্যাটফর্মে জানাতে অনুরোধ করা হয়।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে রাকসুর ভিপি ও বিজ্ঞান সম্পাদক তোফায়েল আহমেদ তোফা সহ অন্যান্য সম্পাদকরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/ এমএস




আরও সংবাদ   বিষয়:  রাকসু   ওয়েবসাইট   উদ্বোধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close