সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
যশোরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে চোর বিদ্যুৎস্পৃষ্ট
প্রতিনিধি যশোর
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৪৪ পিএম

যশোরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান হোসেন (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে চাঁচড়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজান শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা বিপ্লব ড্রাইভারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাচড়া মধ্যপাড়ায় বৈদ্যুতিক পিলারের পাশে অবস্থিত একটি তিনতলা ভবনের ওপর উঠে বৈদ্যুতিক তার চুরি করার চেষ্টা করছিলেন মিজান। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে তিনি ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  যশোরে চোর বিদ্যুৎস্পৃষ্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close