বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
যশোরে পান চাষীদের ১০ দফা দাবিতে বিক্ষোপ মিছিল
প্রতিনিধি যশোর
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:২৬ পিএম

যশোরে ১০ দফা দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পান চাষী সমিতির যশোর জেলা শাখা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দড়াটানা মোড় থেকে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। পরে সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, পান বাংলাদেশের একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। অতীতে এই ফসল রপ্তানির মাধ্যমে প্রতিবছর ৩০০-৪০০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। কিন্তু রপ্তানি শুল্ক প্রতি কেজিতে ১ ডলার থেকে বাড়িয়ে ৫ ডলার করায় রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বাজারে মূল্যধস নেমেছে, চাষীরা ন্যায্য দাম পাচ্ছেন না এবং অনেকেই ঋণের বোঝায় প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

তাদের ১০ দফা দাবির মধ্যে- রপ্তানি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, রপ্তানির প্রতিবন্ধকতা দূর, সংকটকালীন সময়ে এনজিও ঋণের কিস্তি স্থগিত, প্রণোদনা প্রদান, কৃষি উপকরণের দাম হ্রাস, পান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা ও আধুনিক সংরক্ষণাগার নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

কর্মসূচিতে জেলা শাখার উপদেষ্টা তসলিমুর রহমান, জিল্লুর রহমান ভিটু, সদস্য মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  যশোর   পান চাষী   মিছিল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close