বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজাপুরে গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময়
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ পিএম

ঝালকাঠির রাজাপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান। সভার সভাপতিত্ব করেন উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার ইনুন নাহার বেগম। বক্তব্য রাখেন জেলা গার্লস গাইড কমিশনার সৈয়দা আফরোজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, বাগেরহাট শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ শাহ জাহান মোল্লা, মাদ্রাসা সুপার ফজলে আলী ও সহকারি প্রধান শিক্ষক ফেরদৌসী ইয়াসমিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গাইডিং কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয় পর্যায়ে গাইডস আন্দোলনকে আরও গতিশীল করতে প্রতিষ্ঠান প্রধানদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ কার্যক্রম সম্প্রসারণে সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদার করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গার্ল গাইডস সদস্যরা অংশ নেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাজাপুর   মতবিনিময়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close