বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
নাটোরে অনলাইন প্রতারণা রোধে শিক্ষার্থীদের সচেতনতায় পুলিশের মতবিনিময় সভা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম

নাটোরে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ ও অনলাইন হ্যাকিং থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ সুপার তারিকুল ইসলাম। 

আজ বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে লালপুরের মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার তারিকুল ইসলাম শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি এখন ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার। ডিজিটাল মাধ্যমে মেয়েরা হয়রানির শিকার হন। পাশাপাশি অন্যরাও বিভিন্নভাবে প্রতারণার শিকার হন। এছাড়া মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমেও প্রতারণা করা হয়।”

তিনি আরো বলেন, “যে কোনো অনলাইন প্রতারণা, হ্যাকিং, ব্ল্যাকমেইলিং বা সাইবার হয়রানির শিকার হলে ভয় না পেয়ে আইনের সহায়তা নিতে হবে। পুলিশ ভুক্তভোগীর পরিচয় গোপন রেখে আইনি সহায়তা দেবে। সচেতনতা ও আত্মরক্ষার দক্ষতা অর্জনই সাইবার ঝুঁকি মোকাবিলার প্রথম শর্ত।

সভাপতির বক্তব্যে মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেন বলেন, “যুবসমাজকে নিরাপদ ডিজিটাল ব্যবহারে
উৎসাহিত করতে পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন কুমার হোড়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি হাসিবুল্লাহ
হাসিব এবং লালপুর থানার ওসি রফিকুল ইসলামসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নাটোর   অনলাইন   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close