বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে এক মঞ্চে ৭ মনোনয়ন প্রত্যাশী
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন ৭ মনোনয়ন প্রত্যাশী।

জনসমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মনোনয়ন প্রত্যার্শী জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মোহাম্মদ জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির উপদেষ্টা সালাহ উদ্দিন ভুঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির সদস্য কে এম মামুন অর রশিদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আইনজীবী রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

এসময় বক্তারা বলেন, আপনারা জানেন নবীনগরের মানুষ কী চায়? নবীনগরের মানুষ চায় ধানের শীষে ভোট দিয়ে এই আসনকে খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দিতে। কিন্তু যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে আপনারা চিনেন; তিনি ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নবীনগরে পা রাখেননি। আমরা সাতজন মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ হয়েছি। আমরা মনোনয়ন পরিবর্তনের জন্য রিভিউ চেয়েছি।

আপনারা ধৈর্য ধরুন, অচিরেই খসড়া মনোনয়ন পরিবর্তিত হয়ে চূড়ান্ত মনোনয়নে আমাদের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। সবাই ধানের শীষের চূড়ান্ত মনোনয়নকারীর পক্ষে আমরা কাজ করবো।

এসময় তারা বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নানকে সতর্ক করে বক্তারা বলেন, আপনি আক্রমণমূলক বক্তব্য পরিহার করুন।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নবীনগরে মনোনয়ন প্রত্যাশী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close