বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ভালুকায় খাদ্য সংকটে বনের কয়েক হাজার বানর
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৬:২৮ PM

ময়মনসিংহের ভালুকায় বনাঞ্চলের কয়েক হাজার বানর তীব্র খাদ্য সংকটে পড়েছে। খাবারের সন্ধানে এসব বানর লোকালয়ে ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও স্থানীয় কৃষকরা। 

উপজেলার হবিরবাড়ী ও কাচিনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে বানরের অবাধ চলাচল। গাছে কিংবা মাটিতে দলবেঁধে বিশৃঙ্খলভাবে ছোটাছুটি করছে তারা। বনাঞ্চল কমে যাওয়ায় দিন দিন বেড়েছে খাদ্য সংকট। ফলে লোকালয়ে ঢুকে ধানক্ষেত, ফলের বাগান ও বিভিন্ন ফসল নষ্ট করছে এসব বন্যপ্রাণী। 

কৃষকদের অভিযোগ, বানর পালের আক্রমণে তারা দিশেহারা হয়ে পড়েছেন। অনেকের ধানক্ষেতে শীষ কেটে ফেলছে বানর। ক্ষেত রক্ষায় কেউ মাচা তৈরি করে দিন-রাত পাহারা দিচ্ছেন, আবার কেউ নেট দিয়ে চারপাশ ঘিরে রেখেছেন। কেউ কেউ বানরের অত্যাচার কমাতে খাবার হিসেবে দিচ্ছেন মুড়ি, বিস্কুট ও চিড়া।

এদিকে স্থানীয় বন বিভাগের ভালুকা রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুজ্জামান জানান, শীতকালে কিছুটা খাবারের সংকট দেখা দিলেও আমরা নিয়মিতই বানরগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় খাবার সরবরাহ করছি। এছাড়া ভবিষ্যতে বন্যপ্রাণীর খাদ্যের উৎস তৈরি করতে ফলদ বাগান করার পরিকল্পনা রয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  খাদ্য সংকটে   বানর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close