মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ঢাবিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ২০ টাকায় বই বিক্রি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৬১টি বই ২০ টাকা শুভেচ্ছা মূল্যে বিক্রি করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’।

আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এ কার্যক্রম শুরু হয়। 

এ সময় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়ে লিখিত মোট ৬১টি বই ২০ টাকা শুভেচ্ছা মূল্যে বিক্রি করা হয়। একইসাথে প্রত্যেকটা বইয়ের সাথে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। 

‘শুভোদয়ে’র প্রতিষ্ঠাতা ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, “বিগত ১৭ বছরে তারেক রহমানকে একপ্রকার নিষিদ্ধ ব্যক্তি হিসেবে দেখা হতো। বাংলাদেশি জাতীয়তাবাদ সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর কোন ব্যবস্থা ছিলো না।”

তিনি বলেন, “এ সব কিছু বিবেচনায় আমার মনে হয়েছে এসব বিষয় নিয়ে আমাদের জানা প্রয়োজন। এজন্য আমি এই উদ্যোগ নিয়েছি।”

তিনি আরা বলেন, “আমি শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রায় আধা ঘণ্টার মধ্যে এখানকার সবগুলো বই বিক্রি হয়ে গেছে। শিক্ষার্থীরা আমাদের দারুণভাবে গ্রহণ করেছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   তারেক রহমান   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close