বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শিবালয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ২
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৫:৪৪ PM

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে শিবালয়ের শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- দৌলতপুর উপজেলার বেড়ারচর এলাকার আবুল হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক (২২) এবং মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকার মৃত নুরুল হকের ছেলে শাহীন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বেজপাড়া বাজারের মনির ট্রেডার্সের মালিক ও সারের ডিলার মো. মনির হোসেনের কাছে সাংবাদিক পরিচয়ে দুই ব্যক্তি এসে দোকানে অনিয়মের অভিযোগ তুলে এক লাখ টাকা দাবি করে এবং ১০০ বস্তা সার দিতে চাপ দেয়। পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। এতে মালিক সন্দেহ করে স্থানীয়দের জানান, পরে এলাকাবাসী তাদের আটক করে ৯৯৯-এ ফোন দেয়।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. মনির হোসেন বলেন, “তারা সাংবাদিক পরিচয়ে এসে আমাকে ভয়ভীতি দেখায়। তারা আমাকে ১০০ বস্তা সার দেওয়ার কথা বলে এবং আমি সার বিতরণে অনিয়ম করেছি বলে এক লাখ টাকা দাবি করে। আমি তাদের সাংবাদিকতার কার্ড ও পরিচয়পত্র চাইলে তারা দেখাতে পারেনি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করি এবং ৯৯৯-এ ফোন দিই।”

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ বলেন, “বেজপাড়া বাজারে সার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতে গেলে স্থানীয় জনতা দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শিবালয়   সাংবাদিক   মানিকগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close