বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টিকটকে নিজেকে ‘শেষ নবী’ দাবি, যুবক আটক
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:২৮ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৭:৩৫ PM

মোংলায় নিজেকে হয়রত মুহাম্মাদ (সাঃ) ও শেষ নবী দাবি করা এক যুবককে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। ওই যুবক মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের  ৬ নং ওয়ার্ড'র ঢালির খন্ড এলাকার মো. কামরুল ঢালীর ছেলে রাসেল ঢালী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) গ্রেপ্তার যুবক টিকটকে একটি ভিডিও বার্তায় নিজেকে ‘শেষ নবী ও রাসুল’ দাবি করে পোস্ট দেন। পাশাপাশি তিনি হিন্দু ধর্মের অনুসারীদের উদ্দেশে মূর্তি পূজা না করার আহ্বান জানিয়ে ভিডিওটি আপলোড করেন।

মুহুর্তে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনাসহ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাকে ধরে মোংলা থানায় নিয়ে আসে। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করে মোংলা থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভিডিও বার্তার কারণে রাসেল নামের যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি নিজেকে শেষ নবী রাসুল দাবীসহ মুর্তি পুজা না করার ভিডিও বার্তার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ‘শেষ নবী’ দাবি   যুবক আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close