বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হঠাৎ তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৬:২০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।


বুধবার (১৯ নভেম্বর) টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশু থেকে কামিল পর্যন্ত সব স্তরের পাঠদান কার্যক্রম এবং আলিম দ্বিতীয় বর্ষের সব পরীক্ষা স্থগিত করা হলো। শিক্ষক, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের এ বিষয়ে অবহিত থাকার অনুরোধ জানানো হয়েছে।


গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশু থেকে কামিল পর্যন্ত সব পাঠদান কার্যক্রম এবং আলিম দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত থাকবে। এছাড়া অন্যান্য নির্ধারিত কার্যক্রমেও সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


জানা গেছে, মঙ্গলবার চার দফা দাবিতে শিক্ষার্থীরা দিনের ব্যাপী বিক্ষোভ করেন। আলিম দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থীরা বেতন বৃদ্ধি, অতিরিক্ত পরীক্ষার ফি নির্ধারণ, গরিব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং স্কলারশিপ চালুর দাবিতে আন্দোলন শুরু করেন। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও এতে যোগ দেন।


অভিযোগ ওঠে, আন্দোলন থামাতে গিয়ে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের মারধর করেন। এতে কিছু শিক্ষার্থী আহত হন এবং কারও কারও জামাকাপড় ছিঁড়ে যায়। মিল্লাত ছাত্র সংসদের নেতা ওবায়েদসহ কয়েকজন শিক্ষার্থীর ওপরও মারধরের অভিযোগ আসে। শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন এবং অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কারের দাবি তোলেন।


ঘটনার পর গভর্নিং বডির প্রধান ড. কোরবানি আলী অভিযোগপ্রাপ্ত তিন শিক্ষক—আতিকুর রহমান, সিবগাতুল্লাহ এবং কামরুল ইসলামকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেন। পরবর্তীতে মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকার তথ্য নিশ্চিত করা হয়।


মাদরাসার টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ড. হিফজুর রহমান জানান, আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধানের চেষ্টা চলছে এবং পরে আনুষ্ঠানিকভাবে আরও তথ্য জানানো হবে।



আরও সংবাদ   বিষয়:  তা’মীরুল মিল্লাত মাদরাসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close