বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
মোংলার পশুর নদীতে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে নৌবহর অনুষ্ঠিত
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:৫১ পিএম

বর্তমানে যে হারে ফসিল গ্যাস উত্তোলন করা হচ্ছে তাতে বিশ্বের জলবায়ু লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে। গ্লোবাল সাউথের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে জ্বালানির চাহিদা বাড়ছে। জ্বালানির বাড়তি চাহিদার বিকল্প হিসেবে ফসিল গ্যাস ব্যবহার বন্ধ করতে হবে। ন্যায্য জ্বালানি রূপান্তর হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে বেছে নিতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিষয়ে প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা গ্রহণ করে জি-২০ ও কপ-৩০ সম্মেলনের সিদ্ধান্তে তা অন্তর্ভূক্ত করতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় মোংলার পশুর নদীতে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে নৌবহর এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। বাংলাদেশসহ পৃথিবীব্যাপী ফসিল গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে এ নৌবহর অনুষ্ঠিত হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এ নৌবহরের আয়োজন করে।

নৌবহর কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশযোদ্ধা পশুর রিভার ওয়াটারকিপার্স মো. নূর আলম শেখ। 

প্রধান অতিথির বক্তৃতায় মো. নূর আলম শেখ সরকারি-বেসরকারি দাতা সংস্থার উদ্দ্যেশ্যে বলেন, ফসিল গ্যাসের সম্প্রসারণ অবিলম্বে বন্ধ করতে হবে। ন্যায্য জ্বালানি রূপান্তর হিসেবে কয়লা ও তেলের বিকল্প কখনোই ফসিল গ্যাস হতে পারে না। 

ইয়ুথ লিডার মেহেদী হাসান বলেন, শিল্পোন্নত দেশ গুলোর বাইরে জ্বালানি চাহিদা ৮৫% বৃদ্ধি পাবে। বাড়তি চাহিদা পূরণের জন্য ফসিল গ্যাসকে বিকল্প প্রচার করছে গ্লোবাল নর্থ’র দেশ গুলো। আমরা গ্লোবাল নর্থকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই তা হলো "ডোন্ট গ্যাস দি সাউথ"। 

পরিবেশ ও উন্নয়নকর্মী ফাতেমা জান্নাত বলেন, বর্তমানে আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ায় মোট ৭৬৮টি গ্যাস বিদ্যুৎ প্লান্ট প্রাক নির্মান পর্যায়ে রয়েছে। এছাড়া ১৫৩টি প্রস্তাবিত এলএনজি টার্মিনাল, ৩০০টি পাইপ লাইন নির্মান প্রকল্প এবং ২৮৪াট আবিস্কৃত গ্যাসক্ষেত্র ও গ্যাস উত্তোলন প্রকল্প উন্নয়নাধীন আছে। এসবই সবুজ পৃথিবী এবং জলবায়ু লক্ষ্য অর্জনকে কঠিন করে তুলছে। 

এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মোংলা উপজেলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ক্রীড়া সংগঠক মোহাম্মদ সেলিম হাওলাদার, বিডি ক্লিন'র আবু হাসান, পরিবেশ ও পশুর রিভার ওয়াটারকিপার্স ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, পরিবেশকর্মী হাছিব সরদার, ইয়ুথ লিডার শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, ডলার মোল্লা, মেহেদী হাসান প্রমূখ।

উল্লেখ্য, ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ^ব্যাপী প্রতিবাদ কর্মসুচির অংশ হিসেবে গ্লোবাল সাউথের এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় নানা কর্মসুচি পালিত হয়। 

স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মোংলা   নৌবহর অনুষ্ঠিত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close