প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে মো. আয়ান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়ান মহেশপুর গ্রামের মো. ইয়াছিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে আয়ানের মৃতদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলার সময় পানিতে পড়ে গিয়েছিল আয়ান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম জানান, এই বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/ এমএস