বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      
রাজসাক্ষী মামুনকে নিয়ে নতুন ‍সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৫ বছরের কারাদণ্ড প্রাপ্ত রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে গাজীপুরের বিশেষ কারাগারে রয়েছেন। দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার কারাবিধি অনুযায়ী ডিভিশন-১ এর বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে এবং তিনি এখন থেকে ডিভিশন-২ এর বন্দি হিসেবে বিবেচিত হবেন। এর ফলে তাকে পরতে হবে কয়েদির পোশাক এবং অন্যান্য সুবিধা সীমিত হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, সাজাপ্রাপ্ত বন্দিদের ডিভিশন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে হয়। ডিভিশন-১ এর বন্দিরা সাধারণত উচ্চ সামাজিক মর্যাদা ও বিশেষ সম্মাননায় কারাবন্দি থাকেন। কিন্তু দণ্ডপ্রাপ্ত হলে তাদের পুনরায় ডিভিশন-১ এর সুবিধা পাওয়া যায় না, যদি না সরকার বিশেষভাবে অনুমোদন দেয়।

তিনি আরো জানান, মামুন তার ডিভিশন সুবিধা বজায় রাখার জন্য আবেদন করতে পারবেন। সরকারের অনুমোদন পেলে তিনি ডিভিশন-২ এর বন্দি হিসেবে সুবিধা পাবেন, আর না হলে সাধারণ কয়েদির মতো আচরণ করা হবে।

উল্লেখ্য, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৮২ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ২৯তম পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি র‍্যাবের মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, কারাবিধিতে তিন ধরনের ডিভিশন রয়েছে, ডিভিশন-১, ডিভিশন-২ ও ডিভিশন-৩। দেশের বিভিন্ন সামাজিক মর্যাদা, পদবি ও পুরস্কারের ভিত্তিতে বন্দিদের বিভাগ নির্ধারণ করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে এখন পর্যন্ত দেশের বিভিন্ন থানা ও আদালতে দেড়শ’র বেশি মামলা রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাজসাক্ষী   মামুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close