সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো ফ্যাসিবাদের হাত থেকে নিরাপদ নয়: রাশেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়নি। দীর্ঘ ১৬ বছরে যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছে, তার ৯০ শতাংশ এখনো বহাল তবিয়তে রয়েছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন রাশেদ খান।

গণঅধিকার পরিষদ নেতা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ফ্যাসিবাদের দোসর হয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, তাদের চাকরিচ্যুত করা উচিত।” একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অনুষদ ও বিভাগে ছাত্রলীগের ক্যাডারদের যেসব নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলোও বাতিল করার দাবি জানান তিনি।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক। পরবর্তীতে ফ্যাসিবাদের দোসর কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করার দাবিতে ভিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

রাশেদ খান আরো বলেন, “প্রকৃত সংস্কার ও জবাবদিহি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদের প্রভাবমুক্ত করা সম্ভব নয়।”

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদের শিকড় অটুট আছে উল্লেখ করে তিনি বলেন, “ফ্যাসিবাদকে লালন করে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের বয়ান জনগণের সঙ্গে প্রতারণার শামিল। গত ১৫ মাসে ফ্যাসিবাদ তাড়ানোর নামে জনগণের সঙ্গে এভাবেই প্রতারণা করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   বিশ্ববিদ্যালয়   রাশেদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close