বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম টানা সাড়ে তিন মাস ধরে কমছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৩৭ AM আপডেট: ১৯.১১.২০২৫ ৮:৪১ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আন্তর্জাতিক বাজারে টানা সাড়ে তিন মাস ধরে কমছে দুগ্ধজাত পণ্যের দাম। এ সময়ে সবচেয়ে বেশি কমেছে মাখনের দাম—৭.৬ শতাংশ। এর পরের অবস্থানে রয়েছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাট। বিশ্বে দুগ্ধজাত পণ্যের বড় নিলামকারী প্রতিষ্ঠান গ্লোবাল ডেইরি ট্রেড (জিডিটি)-এর সাম্প্রতিক নিলামে এই তথ্য উঠে এসেছে। প্রতি মেট্রিক টনের গড় মূল্য পড়েছে ৩ হাজার ৬৭৮ ডলার।

নিউজিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ডেইরি ট্রেডের নিলাম পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, সাড়ে ৩ মাস ধরে বিশ্ববাজারে নিম্নমুখী দুগ্ধজাতীয় পণ্যের দাম গত ৪ নভেম্বর হওয়া চলতি মাসের প্রথম নিলামে ২.৪ শতাংশ কমার দুই সপ্তাহ পর ১৮ নভেম্বরের নিলামে আরও ৩ শতাংশ কমেছে দুগ্ধজাতীয় পণ্যের দাম।
 
এর আগে সবশেষ জিডিটির ৫ আগস্টের নিলামে দাম বেড়েছিল। তবে এবার নিলামে সবচেয়ে বেশি কমেছে মাখনের দাম। দুই সপ্তাহের ব্যবধানে ৭.৬ শতাংশ কমেছে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে ৫ হাজার ৮৮৬ ডলারে।

দ্বিতীয় সর্বোচ্চ দাম কমেছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের। দুই সপ্তাহ আগে ১.৯ শতাংশ কমার পর এবার কমেছে ৫ শতাংশ। ৬ হাজার ৫৪৩ ডলারে হাত বদল হয়েছে প্রতি মেট্রিক টন দুগ্ধজাত এই পণ্য। মোজারেলার দাম গত নিলামে বাড়লেও এবার কমেছে ২.৮ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম পড়েছে ৩ হাজার ২১৪ ডলার।
 
২.৭ শতাংশ দাম কমে এবার নিলামে ৪ হাজার ৩২৮ ডলারে হাত বদল হয়েছে প্রতি মেট্রিক টন চেডার পনির। আগের নিলামে ৬.৬ শতাংশ কমেছিল এই পণ্যের দাম। আর ননি ছাড়া গুঁড়াদুধের দাম দশমিক ৬ ও ননিযুক্ত গুড়াঁদুধের দাম এবার কমেছে ১.৯ শতাংশ।
 
চলতি মাসের শেষ নিলাম এক ঘণ্টা ৫৪ মিনিট ধরে চলেছে, যেখানে মোট ৩৮,৬১২ মেট্রিক টন পণ্যের হাত বদল হয়েছে। প্রতি মেট্রিক টনের গড় মূল্য দাঁড়িয়েছে ৩,৬৭৮ ডলার। বাজার বিশ্লেষকরা মনে করছেন, দরপতির মূল কারণ হচ্ছে চাহিদার তুলনায় সরবরাহের অতিরিক্ত বৃদ্ধি।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বিশ্ববাজার   দুগ্ধজাত   কমছে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close