বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়, ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:৪৫ পিএম আপডেট: ১৮.১১.২০২৫ ১০:২০ PM

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার রাতে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে মোরসালিনের গোলে এগিয়ে থাকা স্বাগতিকরা শেষ পর্যন্ত লড়াই করে জয় নিশ্চিত করে। 

এর মাধ্যমে ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ। শেখ মোরসালিনের একমাত্র গোলে দীর্ঘদিনের জয়ের খরা কাটল হামজা-সমিতদের।

ম্যাচের শুরুতে বল দখলে আধিপত্য ছিল ভারতের। তবে ১১ মিনিটেই বাঁ দিক থেকে রাকিব হোসেনের নিখুঁত পাস ঠান্ডা মাথায় জালে পাঠান শেখ মোরসালিন। লাল-সবুজ জার্সিতে এটি তার সপ্তম গোল, যা হয়ে ওঠে ম্যাচের ভাগ্য বদলে দেওয়া মুহূর্ত।

৩৪ মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের সংঘর্ষে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাতাহাতির ঘটনায় দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। এর আগেই বাংলাদেশ রক্ষণে বড় ভুলে গোলের ঝুঁকিতে পড়লেও হামজা চৌধুরী হেড করে বিপজ্জনক ক্রস ক্লিয়ার করেন।

প্রথমার্ধের শেষে হামজার দূরপাল্লার শট অল্পের জন্য বাইরে গেলে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয়। তবুও বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ভারত আক্রমণের চাপ বাড়ায়। কয়েকটি অর্ধ-সুযোগ তৈরি করলেও সাদ উদ্দিন, তপু বর্মণ ও বদলি হিসেবে নামা শাকিল আহাদের দৃঢ় রক্ষণে আক্রমণ ভেস্তে যায়। ৬০ মিনিটে বল দখলে এগিয়ে থাকলেও স্কোরলাইনে পিছিয়ে ছিল ভারত।

৮৩ মিনিটে ভারতের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে বাংলাদেশ জোরালোভাবে পেনাল্টি দাবি করে। তবে রেফারি তা নাকচ করেন। এরপরও বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে।

শেষ দিকে কোচ মাঠে নামান শাহরিয়ান ইমন ও তাজ উদ্দিনকে। মাঝমাঠের সাবলীলতা ও রক্ষণের দৃঢ়তায় যোগ করা সময়েও ভারত গোলের সুযোগ পায়নি।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে শুরু হয় উল্লাস। ২২ বছর পর ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় বাংলাদেশ—যেখানে অবদান রাখেন মোরসালিন, হামজা এবং পুরো দল।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৮ জানুয়ারি ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে সেদিন বাংলাদেশ উঠেছিল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

আর ২২ বছর পর সেই ভারতের বিপক্ষে আজ জয়ের দেখা পেল বাংলাদেশ।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ভারত   বাংলাদেশ   দুর্দান্ত   জয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close