সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      
নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত, আহত ২
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নাটোরের সিংড়ার নিঙ্গুইন এলাকায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সিজান বাবু (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিজান বাবু বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আতাইল গোহাইল গ্রামের সোহেল রানা’র ছেলে। তিনি সিংড়া চাঁদপুরের দমদমা পাইলট ভোকেশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এবং নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মারা যান এবং আহত দুইজনকে রামেকে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে; তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  নাটোর   সড়ক দুর্ঘটনা   মোটরসাইকেল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close