বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তালিকা ঘিরে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতি সামনে আসার পর রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নম্বর ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996–এর Gi Schedule-1 এর ২৩ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে এ ৫৩ জনের নাম সরকার বাতিল করেছে। সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

এ বিষয়ে কয়েকদিন আগে মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানান, আগের গেজেটগুলো যাচাই-বাছাই চলছে। বিভিন্ন স্থান থেকে অভিযোগ এসেছে—এমনকি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে—যে আগের তালিকাভুক্ত বহু ব্যক্তি প্রকৃতপক্ষে জুলাই আন্দোলনে আহত হননি বা আন্দোলনে অংশও নেননি। এসব বিষয় বিবেচনায় সরকার উদ্বিগ্ন বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬ জন। তবে জুলাই যোদ্ধাদের গেজেট বাতিলের ঘটনা এবারই প্রথম। সরকারি তালিকা অনুযায়ী ‘অতি গুরুতর আহত’ (ক), ‘গুরুতর আহত’ (খ) এবং ‘আহত’ (গ) শ্রেণিতে মোট জুলাই যোদ্ধার সংখ্যা ১৩ হাজার ৮০০ জন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রংপুর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close