শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মহাসড়কে পাজেরো নিয়ে ডাকাতির চেষ্টা, শর্টগানসহ গ্রেপ্তার ৭
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পামঅয়েলবোঝাই একটি ট্রাকের গতি রোধ করে ডাকাতির চেষ্টা সন্দেহে শর্টগানসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ। 

সোমবার (১৭ নভেম্বর) ভোর রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পামঅয়েলবোঝাই ট্রাকটি হাতিয়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস দিয়ে ট্রাকটির পথরোধ করা হয়। বিষয়টি টহল পুলিশের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন। সন্দেহ হলে প্রাইভেটকার ও পাজেরোতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে একটি লাইসেন্সকৃত শর্টগান, ছয়টি সিসা কার্তুজ, একটি লেজার লাইট, দুটি সিগন্যাল লাইট, চারটি শর্ট ওয়াকিটকি এবং দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়। পরে তিনটি গাড়ি ও সংশ্লিষ্ট সাতজনকে থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আকাশ মিয়া (২৫), জাহিদুল (৩৪), রহিম (১৯), মো. সাহিদ উল্ল্যা (৫৮), নাজিম উদ্দিন (৩০), সুমন মিয়া (৩৫) ও মারুফ হোসেন (৩০)।

যমুনা সেতু পূর্ব থানার ওসি সবজেল হোসেন বলেন, “হাইওয়েতে সংঘবদ্ধ ডাকাতি প্রতিরোধে আমরা টহল জোরদার করেছি। এর অংশ হিসেবে সোমবার ভোর রাতে সন্দেহজনকভাবে চলাচল করায় তিনটি গাড়ি থামানো হয়। তল্লাশিতে শর্টগান, কার্তুজ ও সরঞ্জামসহ সাতজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  মহাসড়ক   পাজেরো   ডাকাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close