বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আগাম জাতের আলু চাষে ব্যস্ত চাষিরা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:২৩ পিএম

চা, পাথর সমৃদ্ধ হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলায় শীতকালীন শাক সবজির পাশাপাশি আগাম জাতের আলু চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ ধান কাটার পর আলু বপণের জন্য জমি প্রস্তুত করছেন। কেউ জমি চাষ করছেন,কেউ বীজ বপন করতে ব্যস্ত হয়ে পড়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ সময় আলু চাষের উপযুক্ত সময় মনে করছেন জেলার কৃষকরা। তুলনামূলক উঁচু জমিগুলোতে আলু চাষ শুরু করছেন কৃষকরা।


কৃষকরা জানান, আগাম জাতের আলু হিসেবে জমিতে বিনা-৭, সানসাইন, এস্টোরিক, কার্ডিনাল, ডায়মন্ড, কারেজ, রোমানা জাতের আলুর বীজ বপন করছেন।


এ বছর জাতিভেদে ২০ টাকা থেকে শুরু করে ৪৫ টাকা পর্যন্ত কেজিপ্রতি আলু বীজ বিক্রি হচ্ছে। সামনে আরও দাম কমে যেতে পারে বলে জানিয়েছেন কৃষকরা।

মাঠে মাঠে চলছে জমি প্রস্তুত ও আলু বপনের কাজ চলছে। অনেকে জমি তৈরি, আগাছা পরিষ্কার ও বীজ সংগ্রহ করছেন। অনেক কৃষক ভোর থেকে বিকাল পর্যন্ত জমিতে আলু বপনে ব্যস্ত সময় পার করছেন। কৃষক বাজার থেকে বীজ কিনে জমিতে বপন করেন। অনেক কৃষক আবার নিজেই সারাবছর আলু বীজ সংরক্ষণ করে সেই বীজ জমিতে বপন করেছেন। 

জেলার সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের এলাকার কৃষক শ্রী সেবারু চন্দ্র বলেন, জমি তৈরি, সার, বীজ ও কীটনাশক সহ বিঘাপ্রতি প্রায় ৩৫-৪০ হাজার টাকা খরচ হয়।

জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকার আলু চাষি আব্দুল ওয়াদুদ বাবু বলেন, এবার আলু বীজের দাম কম হলেও সার ও কীটনাশকের দাম বেশি। সরকার নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক কিনতে পারলে খরচ কম হতো।


সদর উপজেলার বোদাপাড়া গ্রামের কৃষক জয়নুল ইসলাম বলেন, এবার আলু বীজের দাম অনেক কম। তবে সার সরকারি মূল্যে কেনা গেলে আলু উৎপাদনের খরচ কমে যেত। 


আটোয়ারী উপজেলার কিসমত রসেয়া গ্রামের কৃষক ইব্রাহিম জমিতে কৃষান নিয়ে আলু বপন করছেন। পাশেই একই গ্রামের কৃষক রফিকুল   ৫০ শতক জমিতে আগাম জাতের আলু লাগাচ্ছেন। তারা বলছেন, বাজারে এবার আলু বীজের দাম নাগালের মধ্যে আছে। সার কীটনাশকের দাম বেশি হওয়ায় খরচ বেশি হবে। তবে আবহাওয়া ভালো থাকলে এবং রোগবালাই না হলে আগাম জাতের আলু আবাদ করে কৃষকেরা লাভের মুখ দেখবেন বলে আশা করছেন তারা।  

উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, আলু চাষের জন্য জমি ৬-৭ টি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে জমি তৈরি করতে হবে। বিঘা প্রতি রাসায়নিক সার প্রয়োগের পরিমাণ-১ এমও পি-১৫ কেজি, টিএসপি-১৫ কেজি, জিপসাম-২০ কেজি, ইউরিয়া-২০ কেজি, বোরণ-২ কেজি, দস্তা-১ কেজি।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবার জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ১৪০ হেক্টর জমি। এ পর্যন্ত আবাদ হয়েছে ৯১৭ হেক্টর জমি। 


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল মতিন বলেন, আগাম জাতের আলু চাষ করার জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে।  


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  আলু চাষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close