বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কান্নার শব্দ শুনে বাথরুম থেকে নবজাতক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় রাস্তার পাশের একটি বাথরুম থেকে একদিন বয়সী একটি নবজাতক ছেলে উদ্ধার করেছেন এক গ্রামবাসী। 

সোমবার (১৭ নভেম্বর) ভোরে সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নবজাতককে উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা মতিন হাওলাদার জানান, ফজরের নামাজের জন্য অজু শেষে বাড়ি ফেরার পথে তিনি কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে বাথরুমের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান। তিনি স্ত্রী এবং প্রতিবেশীদের সহায়তায় নবজাতককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। মতিন জানান, “নাভি কাটা হয়নি, খুবই দুর্বল অবস্থায় ছিল। সময়মতো হাসপাতালে নেওয়ায় বাঁচানো সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, তার বড় ছেলের জন্য শিশুটিকে দত্তক নিতে আগ্রহী।

মেহেন্দিগঞ্জ থানার ওসি ফকরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি জানান, শিশুটি বর্তমানে সুস্থ আছে এবং সমাজসেবার তত্ত্বাবধানে আপাতত মতিন হাওলাদারের জিম্মায় রাখা হয়েছে। নবজাতকের অভিভাবকদের সন্ধান করা হচ্ছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে শিশুটি রবিবার রাতে জন্ম নেওয়ার পর ফেলে রেখে যাওয়া হয়েছে। তিনি জানান, মঙ্গলবার উপজেলা শিশু–কল্যাণ বোর্ডের সভায় শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও আশ্রয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  কান্না   বাথরুম   নবজাতক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close