বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভাইরাল এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর ঘুস নেয়ার ভিডিও
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ৯:৫৪ PM

ময়মনসিংহের নান্দাইল উপজেলার এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিকের ঘুষ নেওয়ার অভিযোগে তার টাকা গ্রহণের ভিডিও ফাঁস হয়। 

রোববার ও সোমবার ফেসবুকে প্রকাশিত ওই ভিডিও ভাইরাল হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
 
ভিডিওতে দেখা গেছে, জনৈক ঠিকাদারের দেওয়ার একটি ফাইলের ভিতর থেকে ঘুসের টাকার সরিয়ে তার ড্রয়ারের ভিতর রাখতে দেখা যাচ্ছে। উক্ত উপ সহকারী প্রকৌশলী শফিক সুদীর্ঘদিন যাবৎ নান্দাইলে কর্মরত থেকে নান্দাইল এলজিইডি অফিসে বিশেষ একটি সিন্ডিকেট তৈরি করে ঘুস বাণিজ্য করে যাচ্ছেন বলে ভুক্তভোগীরা জানান।  

এছাড়া উক্ত উপ:সহকারী তত্ত্বাবধানে থাকা বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে শিডিউল বহির্ভূত কাজ অনিয়ম ও দূর্নীতিমূলক কাজ হলেও অজ্ঞাত কারণে তিনি সঠিক তদারকি তদারকি করেননি বলে একাধিক অভিযোগ উঠেছে এবং উক্ত উপ সহকারী প্রকৌশলীর তত্ত্বাবধানে থাকা অনেক উন্নয়নমূলক কাজ সিডিউলে থাকা নির্ধারিত সময় চলে গেলেও বছরের পর বছর কাজ করা না হলেও উক্ত প্রকৌশলী নীরব ভূমিকা পালন করে থাকায় নান্দাইলের উন্নয়নমূলক কাজ সময় মত শেষ না হওয়ায় উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে বলে সুধীমহল মত পোষণ করেন। 

নান্দাইলের উন্নয়নমূলক কাজ ও জনস্বার্থে উক্ত উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিককে অবিলম্বে অন্যত্র বদলি সহ তদন্তমূলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অভিজ্ঞ মহল দাবি জানিয়েছেন। 

এব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের সাথে যোগাযোগের জন্য সোমবার নান্দাইল এলজিইডি গিয়ে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করার হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।   

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস জানান, বিষয়টি আমার নজরে এসেছে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  এলজিইডি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close