বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পটুয়াখালীতে কারাগারে অসুস্থ হয়ে আ.লীগের সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম

পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার (৫৫) কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেন।

পারিবারিক সূত্র বলছে, হঠাৎ মৃত্যুর খবর ছাড়া তার অসুস্থতার বিষয়ে পরিবার কিছুই জানত না। নিহতের ভাগ্নি রুমা বলেন, ‘আমার মামা সুস্থ মানুষ ছিলেন। তিনি অসুস্থ হয়েছেন এটা আমরা জানতাম না। মৃত্যুর পর আমরা বিষয়টি জানতে পারছি।’

কারা সূত্র জানায়, ‘গ্রেফতার ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে গত ১১ নভেম্বর নিজ বাড়ি থেকে জাফর হাওলাদারকে আটক করা হয়। আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ১টা ৪০ মিনিটে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, ভর্তি হওয়ার পর তাকে ইসিজি করানো হলে তখনও তিনি জীবিত ছিলেন। তবে কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান বলেন, ‘কারাগারে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ মর্গে রাখা আছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে; তারা এলে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।’

এদিকে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close