বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
‘হাসিনাকে হস্তান্তর করবে না ভারত’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ৫:৫২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায়ের পর প্রশ্ন উঠেছে, ভারত তাকে বাংলাদেশে ফেরত দেবে কি না।

জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজ বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত আল জাজিরাকে বলেন, “ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না।” 

তিনি উল্লেখ করেন, গত দেড় বছরে ভারত-বাংলাদেশ সম্পর্ক ভালো অবস্থানে নেই এবং প্রায়শই ভঙ্গুর হয়েছে।

শ্রীরাধা দত্ত আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা মনে করেন, ট্রাইব্যুনালের কার্যক্রম দেশের আইনি ব্যবস্থা অনুসরণ করে পরিচালিত হয়েছে। তবে, জনগণের আশা ছিল, হাসিনার বিরুদ্ধে কঠোর বিচার হবে। 

অধ্যাপক বলেন, “নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে প্রধানমন্ত্রী যে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন, তার প্রমাণ আছে।”

রায়ের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল জানিয়েছে, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। মামলার দুই নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনেরও অপরাধ প্রমাণিত হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হাসিনা   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close