বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
শেখ হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে আনন্দ মিছিল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:২১ পিএম

মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের ঘোষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পর ঢাবির টিএসসি চত্বর থেকে আনন্দ মিছিল শুরু করে তারা। এর আগে, এদিন সকাল ১১টা থেকে টিএসসির পায়রা চত্বরে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করে ডাকসু।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “আমরা ডাকসুর পক্ষ থেকে মনে করি এই রায়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রতিফলন ঘটেছে। আমরা আরও ন্যায়বিচার পাবো যদি ট্রাইবুনালের আদেশে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ জঙ্গি সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়।”

তিনি বলেন, আমাদের জাতীয় বীর সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, “জজ সাহেব, এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে। এই ট্রাইবুনালেই একদিন শেখ হাসিনার বিচার হবে। আজকে আমরা সে দিন দেখছি। এজন্য আমরা এই বিচারকার্যের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই।”

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের বলেন, “আমরা সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি, যে ঐতিহাসিক মুহূর্তের জন্য আমরা ১৫-১৬ বছর অপেক্ষা করেছি। আমরা শুধু এ রায়েই ক্ষান্ত হবো না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে এনে এ রায় কার্যকর করবার জন্য আমি সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   আনন্দ   মিছিল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close