বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা জরুরি মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। 

তিনি বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে। তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

সিইসি বলেন, “রাজনৈতিক দল ও তাদের সদস্যদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব নয়—এটা নিশ্চিত। রাজনৈতিক দলগুলো যদি নিজ থেকেই সমস্যা সৃষ্টি করতে চায়, তবে নির্বাচনে আশঙ্কা দেখা দেবে।”

তিনি আরও বলেন, “আগে সংলাপ শুরু করার কথা থাকলেও নানা বাস্তবতায় দেরি হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা সবাই জানেন, কোন প্রেক্ষাপটে আমরা কাজ করছি তা সবারই জানা।”

আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “ভোটের আগে, ভোটের দিন ও ভোটের পরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। মাঠপর্যায়ে সেগুলো আরও প্রকট হয়। এ কারণে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মানা জরুরি।”

তিনি বলেন, “সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, ইসি তা করে যাবে। আমাদের উদ্দেশ্য পরিষ্কার—যত ঝড়-ঝঞ্ঝাটই আসুক, আমরা তা মোকাবিলা করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করব। তবে এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সকালে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে কমিশন। এসব দল হলো—বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

বিকেলে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা নেতাদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  চ্যালেঞ্জ   মোকাবিলা   নির্বাচন   সিইসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close