বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
রায়ের প্রতিক্রিয়ায় যা জানাল আ.লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:০২ পিএম

জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চানখারপুরে ছয়জনকে হত্যার দায়ে তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়।


সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


এই রায়কে প্রত্যাখ্যান করেছে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় বলেন, “আজ যে রায় ঘোষণা হয়েছে—বাংলার জনগণ এই রায় মানে না, মানবে না।”


নানক অভিযোগ করেন, “অবৈধ আদালত ১৪ আগস্ট মামলাটি শুরু করে ১৭ নভেম্বর শেষ করেছে। ৮৪ জন সাক্ষীর তালিকা থাকা সত্ত্বেও মাত্র ৫৪ জনকে হাজির করা হয়েছে, আর মাত্র ২০ কার্যদিবসে মামলা নিষ্পত্তি করা হয়েছে। প্রধান বিচারকও গত এক মাস অনুপস্থিত ছিলেন। তারপরও প্রতিশোধের উদ্দেশ্যে মানুষের প্রিয় নেত্রীর বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে।”


তিনি আরও বলেন, খুব শিগগিরই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। একই সঙ্গে নিষিদ্ধ থাকা সত্ত্বেও রায়ের প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা শাটডাউন পালনের ঘোষণা দেন নানক।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  আ.লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close