বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ বললেন শাওন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার দিন আবারও ধানমন্ডির ৩২ নম্বরে নেওয়া হয়েছে দুইটি বুলডোজার।

আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজারগুলো সেখানে আনা হয়। এ সময় ট্রাকের উপর হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে তাদের একজন জানান, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বুলডোজার আনা হয়েছে।

তবে ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বুলডোজার ধানমন্ডির দিকে যাচ্ছে, এমন শিরোনামের বিবিসি বাংলার একটি সংবাদকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, “মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা বাংলাদেশের আকাশে-বাতাসে মিশে আছে, সেটা কীভাবে অস্বীকার করবিরে রাজাকার বাহিনী!”

তার পোস্টে তিনি ব্যবহার করেছেন হ্যাশট্যাগ, #তুই_রাজাকার ও #ধানমন্ডি_৩২।

এর আগে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার ছয় মাস পূর্তির দিন, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি, ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির মাধ্যমে বাড়িটি ভাঙা হয়। হাজারো মানুষের বিক্ষোভের মধ্যে রাত পৌনে ১১টার দিকে একটি ক্রেন ৩২ নম্বরের সড়কে প্রবেশ করে। উল্লাসধ্বনির মধ্যে ক্রেনের ওপর উঠে স্লোগান দিতে থাকেন অনেকে। পরে সেখানে আসে একটি এক্সক্যাভেটর।

রাত সোয়া ১১টার দিকে ক্রেন ও এক্সক্যাভেটর দিয়ে ভবন ভাঙার কাজ শুরু হয়। প্রায় এক ঘণ্টার মধ্যে তিনতলা ভবনের একটি বড় অংশ ভেঙে ফেলা হয়। রাত সোয়া ১টার দিকে কিছুক্ষণ বিরতি দিয়ে আরেকটি এক্সক্যাভেটর যোগ হয় ভাঙার কাজে।

মধ্যরাতে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছালে ছাত্র-জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। কিছুক্ষণ পর সেনাবাহিনী এলাকা ত্যাগ করে। গভীর রাতে মাইক থেকে গান বাজিয়ে একদল মানুষকে সেখানে নাচতেও দেখা যায়। পরে বাড়ির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে ফেলা হয়।

সরকার এখনো ওই ভাঙা বাড়িকে ঘিরে ৩২ নম্বর সড়কে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শাওন   ৩২ নম্বর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close