ব্যস্ততম নগরী ঢাকা। এখানে প্রায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে।
আজ সোমবার (১৭ নভেম্বর) নানা কর্মসূচি রয়েছে রাজধানী ঢাকাতে।
চলুন দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা-
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি☛ সকাল ৯টা ৩০ মিনিটঃ লা গ্যালারি, অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকায় ‘দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শিরোনামে পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠান করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিএনপির কর্মসূচি
☛ সকাল ১১টাঃ
‘বাংলাদেশে ভবিষ্যত শিক্ষা রূপান্তর-একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক ঢাকা
বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন সাদা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি
থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়
সিনেট ভবন হলে আলোচনা সভা হবে।
ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি☛ বিকাল ৩টাঃ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 2nd Women's Kabaddi World Cup 2025 এর উদ্বোধনী অনুষ্ঠান হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।