বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সারাদেশে গণপরিবহন চলবে আজ: শ্রমিক ফেডারেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:২৭ AM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশজুড়ে ‘শাটডাউন’ কর্মসূচি উপেক্ষা করে আজ সোমবার সারাদেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান জানান, দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন মালিক ও শ্রমিকরা দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, সব ধরনের যানবাহন চলাচল করবে এবং কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তা প্রতিহত করা হবে। পাশাপাশি প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষা ও দেশের কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছে।

হুমায়ূন কবির খান বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি ব্যাহত করতে আওয়ামী লীগ শাটডাউন ঘোষণা করেছে। ফেডারেশন এসব কর্মসূচি ও নাশকতার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক ও মালিকদের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় দেশজুড়ে প্রায় ২০টি পরিবহনে আগুন দেওয়া হয়। ময়মনসিংহে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় চালক জুলহাস নিহত হন। এই ঘটনায় দেশের বিভিন্ন জেলায় পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  দেশ   পরিবহন   শ্রমিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close