বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুলনায় দুই শিশুসহ একই পরিবারের তিনজনকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:১১ AM

খুলনার লবণচরা এলাকায় একই পরিবারের নানি ও দুই শিশুকে ইট দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) রাতে শিশুদের বাবা-মা অফিস থেকে বাসায় ফিরে তিনজনের মরদেহ দেখতে পান।

নিহতরা হলেন, শাহীতুন নেসা (৫৫), তার নাতি মুসতাকিম (৮) এবং নাতনি ফাতিহা (৭)।

শাহীতুন নেসা বাগেরহাটের রামপালে ভূমি অফিসে চাকরি করতেন এবং শিশুদের বাবা শিফার আহমেদ খুলনা চেম্বার অব কমার্সে কর্মরত। বাবা-মা কর্মস্থলে থাকার সময় নানি দুই শিশুর দেখাশোনা করতেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, রাতের খাবারের জন্য বাসায় ফেরেন শিশুদের বাবা-মা। শিশুদের মা ঘরে ঢুকে তিনজনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, দুপুরের পর কোনো একসময় ইট বা লাঠির আঘাতে তিনজনকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সময় বাড়িতে অন্য কেউ ছিল না।

স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত শাহীতুন নেসার মেয়ে অভিযোগ করেন, তার মামা শ্বশুরের এক ছেলের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল এবং সে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত; তিনি ধারণা করছেন, ওই বিরোধ থেকেই হত্যাকাণ্ড হতে পারে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন রায় সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।” তদন্ত চলমান রয়েছে।

নিহত দুই শিশু স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  খুলনা   শিশু   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close