বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাম্পিংয়ে থাকা লেগুনায় অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:২০ AM

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে ডাম্পিংয়ে থাকা একটি পরিত্যক্ত লেগুনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পোস্তাগোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার জানান, রাত ১০টার পর অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “আগুনের অবস্থান ও প্রত্যক্ষদর্শীদের কথাবার্তা দেখে মনে হচ্ছে লেগুনাটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়েছে।” আগুনে পরিত্যক্ত লেগুনাটি সম্পূর্ণ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দুজন ব্যক্তি ডাম্পিংয়ে রাখা লেগুনাটিতে আগুন ধরিয়ে দেন। একই সময় থানায় প্রবেশ করা এক নারীর চিৎকারে তারা দ্রুত সটকে পড়েন। এরপর থানার ভেতর ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা এমন ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, থানার সামনে এ ধরনের অগ্নিসংযোগ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। অনেকেই ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ   কেরানীগঞ্জ   অগ্নিসংযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close