বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
রাজবাড়ীতে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে রোববার (১৬ নভেম্বর) বিকেলে দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির অসন্তুষ্ট নেতা-কর্মীরা। ঢাকা–খুলনা মহাসড়ক ও রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।


এর আগে গোয়ালন্দ মোড়ে দলীয় কার্যালয়ে জড়ো হয়ে জেলা ও গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালি শেষে তারা তিন দিকের মহাসড়কে অবস্থান নেন এবং কাফনের কাপড় পরে প্রার্থী পরিবর্তনের দাবিতে স্লোগান দেন।


রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তবে দলের অপর অংশ কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়াকে প্রার্থী করার দাবি জানায়।


বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলা অবরোধের কারণে শত শত যানবাহন আটকে পড়ে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। জেলা সদর ও গোয়ালন্দসহ অন্তত ১২টি ইউনিটের কয়েক হাজার নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।


কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রাজপথে অনুপস্থিত নেতাকে মনোনয়ন দিয়ে ত্যাগী নেতা আসলাম মিয়াকে বঞ্চিত করা হয়েছে, যা অগ্রহণযোগ্য। তারা দ্রুত মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close