বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৩১ পিএম

বহুল প্রতীক্ষিত ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে কাতার সশস্ত্র বাহিনীতে জনবল প্রেরণ’ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার কাতারের দোহায় দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান, ডেলিগেশন সদস্য এবং দূতাবাসের কর্মকর্তারা।


চুক্তির মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রেষণে কাতার সশস্ত্র বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন। প্রথম পর্যায়ে প্রায় ৮০০ জন সদস্য কাতারে পাঠানো হবে বলে জানা গেছে। প্রাথমিক নিয়োগের মেয়াদ তিন বছর হলেও কর্মদক্ষতার ওপর ভিত্তি করে তা ছয় বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।


আইএসপিআর জানায়, এই চুক্তির ফলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রায় পৌঁছাবে। একই সঙ্গে বাংলাদেশি সদস্যরা উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাবেন এবং দেশও বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে।


এ সফরকালে প্রিন্সিপাল স্টাফ অফিসার কাতার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা করবেন।


উল্লেখ্য, চলতি বছরের ২১–২৫ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আর্থনা’ সম্মেলনে যোগ দিতে কাতার সফর করেন। ওই সফরে কাতার সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে তাঁর আলোচনা এই চুক্তি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  কাতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close