ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় সর্বসাধারণের জন্য ব্যক্তি উদ্যোগে যাত্রী ছাউনি তৈরি করতে গেলে সেখানে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিল।
জানা যায়, সাম্প্রতিক সময়ে আশুলিয়ার ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিলের নেতৃত্বে ভাদাইল সড়কের মুখে ডিইপিজেড এলাকায় ফুটপাত উচ্ছেদ করে এলাকাটি পরিষ্কার করা হয়। এরপরে গতকাল শনিবার সেখানে তিনি সর্বসাধারণের জন্য যাত্রী ছাউনি তৈরির জন্য কাজ শুরু করেন। এ সময় তার এই কাজে স্থানীয় কিছু লোকজন বাঁধা প্রদান করেন। এ সময় তারা স্থানীয় বিএনপি নেতা আব্দুল গফুর মিয়ার সাথে যোগাযোগ করার কথা বলে ঘটনাস্থল থেকে চলে যান।
এ বিষয়ে ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিল বলেন, যারা সাধারণ পথচারী আছে তাদের জন্য যেন তারা রৌদ, বৃষ্টির এসে দাঁড়াতে পারে আইসা সে চিন্তা করে আমরা এখানে দুইটা যাত্রী ছাউনি করছি। একটা মহিলাদের জন্য একটা পুরুষদের জন্য আলাদা আলাদা থাকবে সে উদ্দেশ্যে আমাদের কাজ করা। গতকাল আমরা কাজ করতে আসছি পরে ভাদাইল থেকে কিছু লোকজন আসছিলো, তারা বলছে আমাদের গফুর ভাই পাঠিয়েছে কাজ বন্ধ রাখো, কাজ করা যাবে না। এখানে কাজ করতে হলে গফুর ভাইয়ের অনুমতি লাগবে। এরপর গফুরভাইকে ফোন দিয়ে আমাকে ধরাই দিয়েছে, ফোনে গফুর ভাই আমাকে বলছে তুইকে, তুই এখানে এগুলো করার কে, তুই কি এলাকার মাদবর হয়ে গেছিস, যা করা লাগে আমরা করবো, এখানে বিএনপির আফিস হবে তুই এখানে কিছু করতে পারবি না। আমি বললাম ভাই আমরা তো এখানে যাত্রী ছাউনি করছি সমস্যাটা কোথায়। আগে তো এখানে ফুটপাত দিয়ে ভরা ছিল আপনারা কিছু বলেন নাই। আপনাদের লোকজন এখানে ফুটপাত বসিয়ে টাকা নিয়েছে। যারা দোকানদার ছিল তারাও আমাদের কাছে বলছে। আপনি এখন কেন আমাকে বাধা দিচ্ছেন। তখন উনি আমার সাথে রাগারাগি করে মোবাইল কেটে দিয়েছে। গতকাল থেকে আজ পর্যন্ত থানায় ও আমাকে অনেকে বলছে যে এখানে কাজ বন্ধ রাখতে।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সক্রিয় নেতা মোহাম্মদ তামিম বলেন, অনেক নোংরা ছিল এই জায়গাটায়, যাত্রী ছাউনি অনেক ভালো কাজ এখানে যদি কেউ বাধা প্রদান করতে আসে সেটা আসবে সড়ক ও জনপদ। কোন রাজনৈতিক দল এখানে বাধা প্রদান করতে আসতে পারে না। সড়ক ও জনপদ যদি বাধাও দিতে আসে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এখানে যাত্রী ছাউনি করে দেন। এটা আমাদের এখানে দরকার। আমরা গতকাল থেকে শুনছি ওপেনে বিএনপি'র নেতাকর্মীরা এখানে বাধা দিচ্ছে। শহিদ জিয়ার যে বিএনপি সে বিএনপিকে আমরা কখনো কোন ফ্যাসিবাদ দল যেন তৈরি না হয় সেই ক্ষেত্রে যতবারই ভুল করবে আমরা আওয়াজ তুলবো বিএনপির বিরুদ্ধে। এটা নিঃসন্দেহে একটা ভাল কাজ।
এলাকাবাসীর দাবি, রাজনৈতিক বিভেদ বাদ দিয়ে জনস্বার্থের কাজে সহযোগিতা করা উচিত। তারা চাইছেন, যাত্রী ছাউনি নির্মাণ যেন বাধাহীনভাবে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে এমন উদ্যোগকে উৎসাহ দেওয়া হয়। চলমান কাজে প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় সহায়তার দাবিও করেন স্থানীয়রা।
স্বদেশ প্রতিদিন/এমএএম