বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পাবনার শুঁটকি রপ্তানি হচ্ছে বিশ্বের ২৫টি দেশে
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:২০ পিএম

পাবনায় শুঁটকি উৎপাদন একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক খাত হয়ে দাঁড়িয়েছে। এ জেলার অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখেছে শুঁটকি উৎপাদন। বিশেষ করে চলনবিল, গাজনার বিল, ঘুঘুদহ বিলসহ অন্যান্য বিল ও নদ-নদী থেকে দেশি মাছের ওপর ভিত্তি করে এই শিল্প গড়ে উঠেছে। 

পাবনা জেলার সাথিয়া বেড়া সুজানগর চাটমোহর এবং ফরিদপুর উপজেলা শুঁটকি উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। এই অঞ্চলগুলোয় বিল ও নদীর পাড়ে শুঁটকির অস্থায়ী চাতাল বা খোলা গড়ে ওঠেছে । শুঁটকি প্রক্রিয়াজাতকরণের মূল মৌসুম হলো নভেম্বর ডিসেম্বর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত তখন বর্ষার শেষে বিলের পানি কমে যায় এবং মাছ শুকানোর জন্য পর্যাপ্ত সূর্যের তাপ পাওয়া যায়।

স্থানীয় শুঁটকি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, জেলেরা বিল ও নদ-নদী থেকে পুঁটি, খলসে, টেংরা, টাকি, চিংড়ি, শোল, বাইম, বোয়াল, বাতাসী, কই, মাগুর ইত্যাদি দেশি প্রজাতির ছোট মাছ ধরে সংগৃহীত মাছের ভেতরের বর্জ্য ফেলে পরিষ্কার করে জাল দিয়ে মাছ ভালো ভাবে ধুয়ে এরপর বাঁশের তৈরি মাচাং বা চাটাই চাতাল অথবা খোলার ওপর মাছগুলোকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কড়া রোদে শুকানো হয়। রোদে শুকিয়ে সেই শুঁটকি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। 

শুঁটকি ব্যবসায়ী আমজাদ হোসেন স্বদেশ প্রতিদিন কে বলেন, চলন বিলের মাছ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে শুঁটকি তৈরি করে সৈয়দপুর, ভাঙা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তবে সরকারের পক্ষ থেকে কোনোরকম প্রণোদনা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। 

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার পাল স্বদেশ প্রতিদিন কে বলেন, এবছর জেলায় শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫০ মেট্রিক টন। ইতোমধ্যেই ৩০ জন শুঁটকি ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তবে কোন প্রণোদনার ব্যবস্থা নেই।

অনেক সময় উৎপাদন খরচ অনুযায়ী বাজার মূল্য না পাওয়ায় লোকসানের ঝুঁকি থেকে যায়। 



স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পাবনা   শুঁটকি   রপ্তানি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close