বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
পঞ্চগড়ে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উদযাপন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:১০ পিএম

পঞ্চগড়ের আটোয়ারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও এনসিডি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৬ নভেম্বর) সকালে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোছা. শাহিনা ফৌজিয়া সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, সারা বিশ্বেই ডায়াবেটিস এখন মহামারী আকার ধারণ করেছে। ডায়াবেটিস আছে এমন অর্ধেক রোগীই জানেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। কেবলমাত্র নিয়ন্ত্রিত জীবন যাপনই ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে পারে।  নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক সক্রিয়তা বৃদ্ধির উদ্যোগ নিলে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। 


তিনি ডায়াবেটিস রোগীদের জন্য এক গুরুতর সতর্কবার্তা দিয়ে বলেন, ডায়াবেটিক রোগীগণ যথাসময়ে সঠিক চিকিৎসা সেবা গ্রহণ না করলে হার্ড এ্যাটাক, কিডনি জটিলতা, অন্ধত্ব, মাড়ির রোগ এবং অঙ্গ বিচ্ছেদের মতো মারাত্বক শারীরিক জটিলতা হতে পারে। তাই নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও সুশৃঙ্খল জীবনযাপন করা প্রয়োজন। 

আলোচনা শেষে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় এনসিডি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষদের মাঝে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, ওজন ও উচ্চতা মাপা এবং চক্ষু পরীক্ষা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির কর্মীবৃন্দ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম,  আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু প্রমুখ।


স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড় ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close